Featured Post

এটাই হয়তো জীবনের শেষ রমযান by ড. রাগিব সারজানি

 


এটাই হয়তো জীবনের শেষ রমযান (পেপারব্যাক)

wished customer count icon

350 জনের প্রিয় তালিকায় আছে বইটি 

 



TK. 200 TK. 100 You Save TK. 100 (50%)
বইটি পড়েই অর্ডার করুন

"এটাই হয়তো জীবনের শেষ রমযান" বইয়ের সংক্ষিপ্ত কথা: চলে গেছে জীবনের কতগুলো রমযান! পুষ্পিত বসন্তের সুবাসিত ফল্গুধারা নিয়ে! রহমত-মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে! দরজায় কড়া নাড়ছে আরেকটি ‘মাহে রমযান‘! অসামান্য অর্জন ও অত্যুচ্চ প্রাপ্তির অপার সম্ভাবনা নিয়ে! কিন্তু ....।

কীভাবে যেন কেটে যায় দিনগুলো! হেলায়-ফেলায়- অবহেলায়-উদাসীনতায়! মাস শেষে আফসোস! বার দু’য়েক দীর্ঘশ্বাস! রমযান এল, রমযান গেল, এগার মাসের মতই! অথচ ....।

এই রমযানই হয়তো জীবনের শেষ রমযান! শেষ সুযোগ ক্ষমা লাভের! শেষ সুযোগ প্রাপ্তি ও অর্জনের! গতবার কতজন ছিলেন! সাহরীতে-ইফতারীতে! জীবনের পরতে-পরতে! আজ তারা নির্জন কবরে! রমযান শেষেই হয়তো আমার পালা, ডাক আসার! তাহলে ....।

কীভাবে কাটাবেন আপনার জীবনের শেষ রমযান?! কীভাবে কাজে লাগাবেন প্রতিটি ক্ষণ, সেকেন্ডের প্রতিটি ভগ্নাংশ?! কীভাবে ভাবতে শিখবেন- ‘এটাই আমার জীবনের সর্বশেষ রমযান’?! তা জানতেই প্রিয় পাঠক আপনার জন্য ‘এটাই হয়তো জীবনের শেষ রমযান’!


Comments